ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
গণমাধ্যমকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, ভেনিসে জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং প্রবাসীদের আন্দোলন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এমন হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বিদেশেও একটি কুচক্রী মহল এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে যারা বিদেশেও আক্রমণ করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অবিলম্বে ইতালীয় প্রশাসনের সহযোগিতায় হামলাকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান তারা। অন্যথায় প্রবাসীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপির নেতারা।
আরববাংলা টিভি/ডেস্ক