রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সরকার উল্টা-পাল্টা করলে আঙ্গুল চুষবে না বিরোধীদল: জামায়াত আমির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার উল্টাপাল্টা করবে আর বিরোধীদল বসে বসে আঙ্গুল চুষবে, সেটা হবে না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মৌলিক অধিকার ও ভোটের অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। অতীতে ফ্যাসিবাদের দোসররা যেভাবে দেশ চালিয়েছে, তার পুনরাবৃত্তি এই দেশের মানুষ আর হতে দেবে না। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি ও বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকে দেশ ও জাতিকে পুনর্গঠন করতে হলে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৈঠকে জামায়াত আমির অভিযোগ করেন যে, বর্তমান প্রশাসনের কিছু কার্যক্রমে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সরকার যদি সঠিক পথে না হাঁটে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়, তবে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালাচ্ছে, তা কঠোরহিতে দমন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত আমিরের এই বক্তব্য দেশের সমসাময়িক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার চলমান বাকযুদ্ধ এবং আগামী দিনের রূপরেখা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এমতাবস্থায় বিরোধী দলের পক্ষ থেকে এমন কঠোর হুশিয়ারি সরকারকে সতর্ক অবস্থানে থাকার বার্তা দিচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD