রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদান স্বীকার জরুরি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সমাজে যার যা অর্জন, তা যদি আমরা যথাযথভাবে স্বীকৃতি দেই, তবে বহু জটিল সমস্যার সমাধান সহজ হয়ে যায়। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, সমাজে বিদ্যমান সবকিছুতে এককভাবে ‘আমি’ বলার পরিবর্তে যদি সম্মিলিতভাবে ‘আমরা’ শব্দটি আন্তরিকভাবে ধারণ ও দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায়, তবে পুরো সমাজব্যবস্থা আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে। বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা।

তিনি উল্লেখ করেন, একটি বৈষম্যহীন ও সাম্যবাদী সমাজ বিনির্মাণের জন্য দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সমাজে যে বিভাজন ও বৈষম্য তৈরি হয়েছিল, তা দূর করে মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে দেশের সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD