শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

কলকাতায় বাংলাদেশিদের হোটেল বুকিংয়ে নতুন নির্দেশনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ণ

ভারতের কলকাতা ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, কলকাতায় ভ্রমণের সময় বাংলাদেশিদের হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্থানীয় প্রশাসনের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

সাম্প্রতিক সময়ে কলকাতা সফরকারী বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এই নির্দেশনা জারি করা হয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, দুই দেশের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যেই এই পদক্ষপ গ্রহণ করা হয়েছে। উপ-হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রবাসীরা যেন দ্রুত উপ-হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেজন্য বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।

উল্লেখ্য, চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি নাগরিক ভারতে গমন করে থাকেন। বিশেষ করে কলকাতার নিউ মার্কেট, পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় বাংলাদেশিদের যাতায়াত সবচেয়ে বেশি। নতুন এই নির্দেশনার ফলে ভ্রমণকারীরা আরও সচেতন হবেন এবং কোনো ধরনের আইনি জটিলতা এড়াতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD