ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত ট্রাকের ধাক্কায় সুমি আক্তার নামের এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাক জুড়েই তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যানের চালকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালান এবং ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করেন। দীর্ঘ সময় ধরে চলা আলোচনার পর শ্রমিকেরা অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
আরববাংলা টিভি/ডেস্ক