সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভা অনুষ্ঠিত হবে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ

আগামীকাল ৪ সেপ্টেম্বর একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নন্দিত গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী। বাংলা সংস্কৃতি ও সঙ্গীতের জগতে তার অবদান অবিস্মরণীয়। তার এই প্রয়াণ দিবসে দেশজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবার এক বিশেষ স্মরণসভার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘আর্টিস্ট ক্লাব’। আগামী ৮ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে অবস্থিত সংগঠনটির নিজস্ব লাউঞ্জে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গুণী এই শিল্পীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হবে এবং তার লেখা জনপ্রিয় গান ও সৃষ্টির স্মৃতিচারণ করবেন দেশের বিশিষ্ট শিল্পীরা।

উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার তার বর্ণাঢ্য কর্মজীবনে হাজার হাজার গান লিখেছেন যা আজও মানুষের মুখে মুখে ফিরে। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে তার সৃষ্টিশীলতা তুলে ধরার পাশাপাশি তাকে যথাযথ সম্মান জানানোর প্রয়াস নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD