সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পলাতক থাকা অবস্থায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসার ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান, অত্যন্ত সতর্কতার সাথে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক