জাতীয় সংসদ ভবন এলাকা থেকে ফেরার পথে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সশরীরে সমাধিস্থলে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বলেছেন, শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের পথ ধরেই বর্তমান গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে চলেছে। দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্য বজায় রেখে দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা দমনপীড়ন চালানো হলেও বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অটল ছিলেন। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের নানা ষড়যন্ত্র সত্ত্বেও জনগণের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তি সবসময় বদ্ধপরিকর।
আরববাংলা টিভি/ডেস্ক