শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ছাত্রশিবিরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ণ

এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় এক হাজার শিক্ষার্থীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। মেধাবী মুখগুলোর এই স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের দায়িত্বশীল নেতারা। এ সময় সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দের উপস্থিতিতে পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের আয়োজকরা গণমাধ্যমকে জানান, জাতির ভবিষ্যৎ কর্ণধার এসব মেধাবী শিক্ষার্থীকে উৎসাহিত করতেই এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনের সময়েও শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে চলেছে উল্লেখ করে বক্তারা বলেন, ভবিষ্যতে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা এমন উদ্যোগে নিজেদের আনন্দ ও অনুভূতির কথা প্রকাশ করে জানান, এই সম্মাননা তাদের আগামী দিনের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সফলভাবে এই সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD