বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-চীন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ

প্রতিরক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় ও গভীর করার লক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে উভয় দেশের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে চীনের অব্যাহত সমর্থনের জোরালো প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চীনা রাষ্ট্রদূত। তিনি জানান, আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির স্বার্থে ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে বেইজিং।

ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যকার পারস্পরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD