শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

জামালপুরে ১৫ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ

প্রশাসনের আশ্বাসে দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর থেকে ঢাকা ও বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাস চলাচল শুরু হয়। এর আগে বাস ভাঙচুর, শ্রমিকদের মারধর ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিবহন মালিক-শ্রমিকদের অঘোষিত কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। এর পরপরই মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বাস চলাচলের সিদ্ধান্ত নেন। বর্তমানে সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের যাতায়াতে কোনো বাধা নেই বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD