পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় কৃষি উন্নয়ন কর্পোরেশনের ১ হাজার ১০০ মেট্রিক টন ধারণক্ষমতার পিএফজি সার গুদামে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। কৃষকদের মাঝে সঠিক মূল্যে ও সময়ে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়।
পরিদর্শনকালে গুদামে সারের মজুত, সংরক্ষণ ব্যবস্থা এবং সরকারি নিয়মাবলী সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে খতিয়ে দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে সারের কোনো কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সার ও কৃষিপণ্য নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। বর্তমানে দেশের সার্বিক কৃষিব্যবস্থা ও সরবরাহ চেইন সচল রাখতে মাঠ পর্যায়ে প্রশাসনের এমন তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় কৃষিজীবীরা।
আরববাংলা টিভি/ডেস্ক