আসন্ন ঢাকা-চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে এবং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে কুমিল্লায় এক বিশাল গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে এই গণ-মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দেন।
সাংবাদিকদের জানান আয়োজকরা, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলের নানা অনিয়ম ও ফ্যাসিবাদের দোসর কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগীদের পুনর্বাসনের যেকোনো চক্রান্ত প্রতিহত করতে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ।
তারা আরও জানান, ৫ সেপ্টেম্বরের লং মার্চ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই লং মার্চ সফল করতে কুমিল্লা অঞ্চলের সর্বস্তরের জনসাধারণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
আরববাংলা টিভি/ডেস্ক