দীর্ঘ ১৬ বছরের দীর্ঘ সংগীতযাত্রা উদযাপনে নতুন অ্যালবাম পেছনের গল্প নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় ব্যান্ড স্পিরিচুয়াল। মোট আটটি গানের সমন্বয়ে সাজানো এই অ্যালবামটি একবারে নয়, বরং ধাপে ধাপে শ্রোতাদের উপহার দেওয়ার ব্যতিক্রমী পরিকল্পনা হাতে নিয়েছে ব্যান্ডটি। দীর্ঘ এই পথচলায় ব্যান্ডটি তাদের নান্দনিক সুর ও ভিন্নধর্মী কথার মাধ্যমে দেশের ব্যান্ড সংগীতপ্রেমীদের মনে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
এই যাত্রার সূচনা হিসেবে আগামী দিনগুলোতে অ্যালবামের গানগুলো একে একে প্রকাশ করা হবে বলে ব্যান্ডটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে। বর্তমান সংগীত ইন্ডাস্ট্রির ট্রেন্ড এবং শ্রোতাদের রুচির কথা মাথায় রেখেই গানগুলোর কথা ও সুর সাজানো হয়েছে। স্পিরিচুয়াল ব্যান্ডের সদস্যরা আশা করছেন, তাদের এই নতুন প্রয়াস পুরোনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতাদেরও সমানভাবে আকৃষ্ট করবে এবং ১৬ বছরের এই উদযাপনে এক নতুন মাত্রা যোগ করবে।
ডেস্ক রিপোর্ট