বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

নোবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ

বৃক্ষে বৃক্ষে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৮টি জিয়া ট্রি রোপণের উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপি সবসময় দেশের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচি সফল করা হয়েছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD