বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

যমুনায় ভেসে গেল ভারতের দুই সেনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৫ pm

ভারতে প্রশিক্ষণের সময় যমুনা নদীতে প্রবল স্রোতে ভেসে গেছেন দেশটির বিশেষ বাহিনী ১ প্যারা স্পেশাল ফোর্সেসের দুই সেনা। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার ভারতীয় সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুই সেনার সন্ধানে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে দেশটির উদ্ধারকারী দল ও ডুবুরিরা। প্রতিকূল আবহাওয়া এবং নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় সেনা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। নিখোঁজ জওয়ানদের দ্রুত উদ্ধারে সব ধরনের আধুনিক প্রযুক্তি ও জলযান ব্যবহার করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান ভারতীয় সামরিক বাহিনীর প্রতিনিধিরা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD