সাগরবেষ্টিত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মাত্র আট থেকে দশ দিনের ব্যবধানে অপমৃত্যু, শিশু নিখোঁজ, সাংবাদিক নির্যাতন, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা এবং সাম্প্রদায়িক উসকানির ঘটনায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাধারণ বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সন্দ্বীপজুড়ে অপরাধমূলক কার্যক্রম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থানে হামলা ও বিশৃঙ্খলার ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা অপরাধ সিন্ডিকেট ও তাদের দোসররা এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার নেপথ্যে কাজ করছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যথায় জনরোষ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট