বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

কাঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫০ pm

ঝালকাঠির কাঠালিয়ায় বৃষ্টির মধ্যে মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র থেকে গণমাধ্যমকে জানান যায় যে, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে। মাঠে কাজ করার সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। গ্রামীণ জনপদে মাঠ পর্যায়ে কাজ করা কৃষকদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সময়মতো পৌঁছানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষকদের রক্ষায় সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলছেন সচেতন মহল।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD