বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

আনোয়ারায় শঙ্খ নদীর বেড়িবাঁধে ধস, চরম ঝুঁকি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইঁদণ্ডী ইউনিয়নে শঙ্খ নদীর বেড়িবাঁধে আকস্মিক ধস দেখা দিয়েছে। নদীর একপাশে যখন ব্লক ফেলার কাজ চলমান রয়েছে, ঠিক তখনই অন্যপাশে দেখা দিয়েছে এই ভাঙন। এতে করে পুরো এলাকার বেড়িবাঁধটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং সর্বগ্রাসী বন্যার কারণে শঙ্খ নদীতে জোয়ারের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। নদীর এই প্রবল স্রোত ও অতিরিক্ত চাপের কারণে বেড়িবাঁধের বিভিন্ন অংশে ফাটল ধরে এবং পরবর্তীতে তা ধসে পড়ে। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়তে পারে এবং বিস্তীর্ণ জনপদ প্লাবিত হতে পারে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সময়মতো রক্ষণাবেক্ষণ ও জিও ব্যাগ বা ব্লক ফেলার কাজ তদারকি না করার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়নের হাজারো মানুষ চরম বিপদের মুখে পড়বে বলে তারা সতর্ক করেছেন।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD