বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

নতুন বাংলাদেশ গড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ pm

ময়মনসিংহ-১০ গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ শুরু করেছেন। সরকারের বয়স মাত্র ছয় মাস হলেও এরই মধ্যে দেশের সার্বিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল। দেশের অর্থনীতি ও বিচার বিভাগকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। সেখান থেকে দেশকে উদ্ধার করে একটি সুশৃঙ্খল ধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়াই এই সরকারের মূল লক্ষ্য।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সংসদ সদস্য স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, গফরগাঁওয়ের অবহেলিত জনপদের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাতের বেহাল দশা কাটিয়ে উঠতে দ্রুত কাজ শুরু হবে। বিগত সরকারের আমলে লুটপাট ও দুর্নীতির কারণে যেসব উন্নয়ন আটকে ছিল, বর্তমান সরকারের সুশাসনে সেগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। কার্যকরভাবে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার এই যাত্রায় দলমত নির্বিশেষে সকলকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার দেশবাসীর প্রত্যাশা পূরণে শতভাগ সফল হবে বলে তিনি দৃঢ় আশাবাদী।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD