শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৩:৩১ pm

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বিষয়টি জানান।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৪৭ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৫৬ জন, উত্তরা বিভাগ ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৭ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD