শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ১১:২০ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত বহু মানুষ হতাহত হয়েছেন। হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেছেন পুলিশ ও ফায়ার সাভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থলে হতাহতদের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধুর গোধুলী ও ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে। এদিকে সংঘর্ষের ফলে ট্রেন দুমড়ে-মুচড়ে গিয়ে নিচে চাপা পড়েন অনেকে।

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধুর গোধুলী ও ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা পৌনে বিকেল পৌনে ৪টার দিকে দুর্ঘটনার খবর পাই। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কতজন নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD