ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির পর মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। নতুন রণতরীর সঙ্গে প্রায় ৯ থেকে ১০ হাজার মার্কিন সেনাও ওই অঞ্চলে পাঠানো হবে বলে জানা গেছে।
চলতি বছরের নভেম্বর মাসে এই সামরিক শক্তি মোতায়েন সম্পন্ন হতে পারে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি বাড়ানোর এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। বিশেষ করে তেহরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ পুরো অঞ্চলে নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি করেছে।
এর আগে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বারবার ইরানি কার্যবলীর সমালোচনা করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের সুরক্ষায় যেকোনো পদক্ষেপে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তায় কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক