শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

আজ থেকে শুরু বে অব বেঙ্গল কনভারসেশন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৮:৪০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূ-রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর্তন ও সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬ শুরু হচ্ছে শনিবার। ৫ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন চলবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আন্তর্জাতিক সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, কূটনীতিক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, এবারের সম্মেলনে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা এবং নিরাপত্তা সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উদ্বোধনী দিনে বিভিন্ন সেশনে বিশ্বের খ্যাতনামা ব্যক্তিত্বরা বক্তব্য রাখবেন। বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করার ক্ষেত্রে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তিন দিনব্যাপী এই কনফারেন্সে বিভিন্ন প্লেনারি সেশন এবং ক্লোজড-ডোর বৈঠকে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারের আয়োজনটি আঞ্চলিক ও বৈশ্বিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD