শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নওগাঁয় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৩:৪১ পূর্বাহ্ণ

নওগাঁর মহাদেবপুরে শুক্রবার ডাকবাংলো মাঠে অত্যন্ত সফলভাবে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক মহতী উদ্যোগ হিসেবে সন্ধানী ইস্ট ওয়েস্ট মেডিক্যাল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের উদ্যোগে এবং মহাদেবপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সহযোগিতায় এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার দূরদূরান্ত থেকে আসা শত শত অসুস্থ ও দরিদ্র মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধপত্র গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটের কারণে অনেক সময় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের কথা মাথায় রেখেই এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি ফিরিয়ে এনেছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং আয়োজক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ রোগীরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD