গত সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে অন্তত ৭০ জন সংবাদকর্মী শারীরিক হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার হয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের সেপ্টেম্বর ২০২৬-এর পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিচারহীনতার সংস্কৃতির কারণে সংবাদকর্মীদের ওপর এই ধরনের আক্রমণ ও নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে, যা গণমাধ্যমের স্বাধীন ও নিরপেক্ষ কার্যকারিতাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই সাংবাদিকদের কণ্ঠরোধ করার যে অপচেষ্টা শুরু হয়েছিল, আজও তা কোনো না কোনোভাবে অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি উত্তরণে সংবাদকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বাধীন সাংবাদিকতা ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি মজবুত হতে পারে না। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
আরববাংলা টিভি/ডেস্ক