বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

৮ বছর পর বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ৫:২৬ পূর্বাহ্ণ

দীর্ঘ প্রায় ৮ বছর পর রাজধানীর সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ফয়েজ আহমেদ নিজু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রুবেল হোসেন।

বুধবার (২৭ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সহ-সভাপতি ১৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনকে নির্বাচিত করা হয়েছে।

সহ-সভাপতিরা হলেন— আক্তারুজ্জামান হাওলাদার হাফিজ, সাইফুল বাদশা, মো. সাদ্দাম হোসেন, মো. রাসেল হাওলাদার, ফরহাদ হোসেন রানা, কাউসার আহমেদ জনি, মো. রাসেল মোল্লা, রবিউল আউয়াল সানি, ইসরাত খান বাবু, মো. আরিফ হোসেন, মো. আল-আমিন মজুমদার, কাজী অমিত, মো. শাহরিয়ার আল ইমাম সাগর, মো. শাহরিয়ার নাফিজ সজীব, মো. জিয়ারুল ইসলাম, মো. রবিউল হাসান, বিপ্লব মীর উজ্জ্বল, মোহাম্মদ শামীম ও হযরত আলী হিমু।

যুগ্ম-সাধারণ সম্পাদকেরা হলেন— মো. আক্তার হোসেন, মো. হামিদুল্লাহ জিহাদ, মো. সাখাওয়াত হোসেন অর্নব, সোহাগ খান, মো. শিপন শিকদার, মো. মাহাবুব আলম।

সাংগঠনিক সম্পাদকেরা হলেন— শরিফুল ইসলাম সাগর, মিঠুন হালদার আকাশ, মেহেদী হাসান, সালাহউদ্দীন সরকার, মো. শফিকুর রহমান ও আদনান হাবিব।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD