শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

২৫৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ

তিন প্রতিষ্ঠান থেকে ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকার তেল ও ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, মজুমদার ব্রান অয়েল মিলস এবং সিটি এডিবল অয়েল থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এসব ডাল ও তেল কেনা হবে।

এরমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেজিপ্রতি ১১০ টাকা ৯৭ পয়সা দরে ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার ৬ হাজার টন মসুর ডাল কেনা হবে।

এ ছাড়া একই মন্ত্রণালয়ের অধীন মজুমদার ব্রান অয়েল মিলস থেকে লিটারপ্রতি ১৫৬ টাকা ২৫ পয়সা দরে ৬২ কোটি ৫০ লাখ টাকার ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল এবং সিটি এডিবল অয়েলের কাছ থেকে লিটারপ্রতি ১৫৬ টাকা ৩৮ পয়সা দরে ২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD