এশিয়ান গেমসের ব্রোঞ্জ ফাইনালে শ্রীলঙ্কাকে ২১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ফেলার পরও ম্যাচটা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। বরং ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ১৩ বলের মধ্যেই ৪ রানে ৩ উইকেট হারিয়ে পড়ে মহাবিপদে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে শেষ পর্যন্ত শূন্য হাতেই মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
ম্যাচজুড়ে ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা ছিল দল অন্তত একটি পদক নিয়ে দেশে ফিরবে। কিন্তু মাঠের খেলায় সেই প্রত্যয়ের প্রতিফলন দেখা যায়নি। শুরুর দিকে বোলাররা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করলেও ব্যাটারদের ব্যর্থতার কারণে জয় হাতছাড়া হয়ে যায়। এই টুর্নামেন্টে সামগ্রিক পারফরম্যান্স নিয়ে এখন দেশের ক্রীড়া অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ ও হতাশার প্রকাশ।
খেলোয়াড়দের এই অনাকাঙ্ক্ষিত হার ভবিষ্যতে দেশের ক্রিকেট ও অন্যান্য ক্রীড়া ইভেন্টের প্রস্তুতিতে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের টিকিয়ে রাখতে হলে ঘরোয়া কাঠামো শক্তিশালী করার পাশাপাশি মানসিক দৃঢ়তা বাড়াতে হবে।
আরববাংলা টিভি/ডেস্ক