সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

হুথিদের বিরুদ্ধে ১১২২ হামলা চালানোর দাবি ইয়েমেনি বাহিনীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ

ইয়েমেনের সরকারপন্থি বাহিনী দাবি করেছে, হুথিদের অবস্থান লক্ষ্য করে তারা ১ হাজার ১২২টি হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল কামানের অবস্থান, রকেট উৎক্ষেপণকেন্দ্র এবং হুথিদের বিভিন্ন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই বড় ধরনের সামরিক অভিযানের তথ্য সামনে এলো।

ইয়েমেনের সরকারপন্থি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি গণমাধ্যমকে জানান যে, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিদ্রোহী গোষ্ঠীর আগ্রাসন প্রতিহত করতে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই সংঘাতের গভীর প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD