ইরানের ভূখণ্ডে অননুমোদিত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট কার্যক্রমের বিষয়ে অসলোর ধারাবাহিক নিষ্ক্রিয়তার তীব্র প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস সূত্রে এই তথ্য জানা গেছে।
তেহরান জানিয়েছে, নরওয়েভিত্তিক প্রতিষ্ঠানের প্রযুক্তি এবং সংশ্লিষ্ট স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক কোনো ধরনের অনুমোদন ছাড়াই ইরানি ভূখণ্ডে কার্যক্রম পরিচালনা করে আসছে, যা দেশটির প্রচলিত আইন ও সার্বভৌমত্বের পরিপন্থী। এই বিষয়ে বারবার কূটনৈতিক মাধ্যমে অসলোর দৃষ্টি আকর্ষণ করা হলেও নরওয়ে কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে তেহরান।
বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে স্যাটেলাইট ইন্টারনেটের বিস্তার এবং নিয়ন্ত্রণ একটি সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করে এ ধরনের অননুমোদিত ডিজিটাল কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে নরওয়েকে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছে তেহরান।
আরববাংলা টিভি/ডেস্ক