মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

রাশিয়ায় প্লেগ আক্রান্ত হয়ে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টাইনে শতাধিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ

রাশিয়ার সাইবেরিয়ার দূরবর্তী ইারকুতস্ক অঞ্চলে ২৮ বছর বয়সি এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের প্লেগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। অত্যন্ত সংক্রামক এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় পুরো অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং জরুরি সেবাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে অন্তত পাঁচটি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, মৃত গবেষকের সংস্পর্শে আসা এবং সম্ভাব্য ঝুঁকিতে থাকা শত শত মানুষকে কঠোর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চিকিৎসকরা তাদের সার্বিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছেন।

আন্তর্জাতিক গবেষক ও চিকিৎসকরা এই পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন। সাইবেরিয়ার এই দুর্গম অঞ্চলে প্লেগ ব্যাকটেরিয়ার উৎস সম্পর্কে বিস্তারিত জানতে এবং সংক্রমণ যাতে আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য বিশেষজ্ঞদের একটি বিশেষ দল কাজ করে যাচ্ছে। স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD