অজ্ঞাত হুমকির পর যুক্তরাজ্যে মোতায়েন করা সব দূরপাল্লার মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রে নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
ওই কর্মকর্তা জানান, ব্রিটিশে মোতায়েনকৃত এই বিমানগুলো হঠাৎ উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির কারণে প্রত্যাহার করা হয়েছে। বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হলো।
বিশ্লেষকদের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর এই কৌশলগত পশ্চাদপসরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে ঠিক কী ধরনের হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে মার্কিন পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বিবরণ দেওয়া হয়নি।
আরববাংলা টিভি/ডেস্ক