সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে কুমিল্লার এক যুবক নিহত হয়েছেন। সৌদি আরবে কর্মরত আল আমিন নামে এক বাংলাদেশি গণমাধ্যমকে জানান তার মৃত্যুর বিষয়টি।
নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জয়ে অবস্থান করছিলেন। এই মর্মান্তিক মৃত্যুর খবরে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে মাতম।
প্রবাসীর স্বজনরা সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
আরববাংলা টিভি/ডেস্ক