শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

নোয়াখালীতে বাড়ছে কিশোর গ্যাং, আটক প্রায় ৫০০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ

নোয়াখালীর মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনীসহ জেলার ৯টি উপজেলা ও পৌর এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য উদ্বেগজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলাজুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। গত পাঁচ দিনে প্রায় ৫০০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

জেলা শহর, উপজেলা ও পৌর এলাকার বিনোদনকেন্দ্র, অলিগলি, পার্ক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে এসব কিশোর গ্যাংয়ের তৎপরতা দিন দিন তীব্র আকার ধারণ করছে। স্থানীয় অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক ছত্রছায়ার পাশাপাশি অপরাধমূলক কার্যক্রমে কিশোর গ্যাংয়ের ব্যবহার বৃদ্ধি পায়। পরবর্তীতে দেশ গণতান্ত্রিক ধারায় ফেরার প্রক্রিয়ায় এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, কেবল পুলিশি অভিযানই নয়, বরং সামাজিক সচেতনতা এবং পারিবারিক অনুশাসন জোরদার করার মাধ্যমেই কেবল এই সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করা সম্ভব।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD