স্বাস্থ্য খাতে যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং এ ক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
শুক্রবার এক বিশেষ সাক্ষাৎকারে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে যে লুটপাট ও অনিয়ম হয়েছে, তা বর্তমান সরকার কঠোর হাতে দমন করছে। এক পয়সাও নয়ছয় করার সুযোগ কাউকে দেওয়া হবে না। চিকিৎসকদের সেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে তিনি গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক