শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে শুধু ঘোষণা পর্যন্ত সীমাবদ্ধ থাকেননি। ইতোমধ্যে রাজধানীর গুলশানের নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে ১ হাজার ইউনিট নিজে ব্যবহার করে উদ্বৃত্ত ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জ্বালানি খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুতের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ব্যক্তিগত উদ্যোগ সাধারণ জনগণকে ছাদভিত্তিক সোলার প্যানেল ব্যবহারে ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে। এর আগে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দেশের বিদ্যুৎ খাত চরম সংকটের মুখে পড়েছিল। তৎকালীন সময়ে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতের বারোটা বাজানো হয়েছিল।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে নবায়নযোগ্য জ্বালানি এবং পরিচ্ছন্ন শক্তির প্রসারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর এই পদাঙ্ক অনুসরণ করে দেশের বিত্তবান ও সাধারণ মানুষ নিজ নিজ বাসাবাড়ির ছাদে সোলার সিস্টেম স্থাপন করলে জাতীয় গ্রিডের ওপর চাপ উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। দেশের প্রতিটি ঘরে এবং প্রতিষ্ঠানে সৌরশক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD