সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সেলিব্রিটি ক্রিকেট লিগে তারকাদের তুলকালাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৭:১৪ am

শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে হাতাহাতি ও মারামারির ঘটনায় ৬ জন শিল্পী আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপঙ্কর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ ওঠে, খেলা চলাকালীন দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়দের প্রথমে উসকানি দিতে থাকে রাজের টিমের সমর্থকেরা। এরপর তাদের দলের লোকজন এসে দীপনের টিমের এক খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নিয়ে টানাহেঁচড়া করতে থাকে। দীপনের টিমের খেলোয়াড়েরা উত্তেজিত হয়ে পড়েন এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। একপর্যায়ে দুই দলের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এই সংঘর্ষে ৬ জন আহত হন। আহতরা হলেন—শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে তিনদিন ব্যাপী সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) আয়োজন করা হয়েছে। এতে মোট ১৬ টি দল অংশ নিয়েছে। আজ ফাইনালের মধ্য দিয়ে এ আসর সমাপ্তি হবে।

গত বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ। এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের তারকারাসহ কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD