সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

উখিয়ায় অস্ত্রসহ দুই রোহিঙ্গা ভাই গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১২:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজসহ দুই রোহিঙ্গা ভাইকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ক্যাম্পের ভেতরে অপরাধমূলক কার্যক্রম দমন করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার ভোরে উখিয়ার ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের সি-০৫ ব্লকে এ অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএন সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করেন। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা আরও জোরদার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ক্যাম্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD