সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

গাজায় হত্যা নিয়ে তথ্যচিত্র, তদন্ত চান নেতানিয়াহু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ

গাজায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ এবং বেসামরিক মানুষ হত্যার অভিযোগ নিয়ে তৈরি পুরস্কারজয়ী তথ্যচিত্র নাজা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। এই তথ্যচিত্রটিতে সাক্ষ্য দিয়েছেন ইসরাইলি সামরিক বাহিনীর ২৪ জন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি। তাদের সুনির্দিষ্ট অভিযোগ, অবরুদ্ধ গাজায় নির্বিচারে বহু বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় প্রযুক্তির অপব্যবহার করা হয়েছে।

এই চাঞ্চল্যকর তথ্যচিত্রটি প্রকাশের পরেই আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। সূত্রগুলোর দাবি, সামরিক বাহিনীর ভেতরের গোপন তথ্য ফাঁস হওয়ার কারণে ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই তথ্যচিত্রের নেপথ্যে থাকা সূত্রগুলোর বিরুদ্ধে কঠোর তদন্তের দাবি জানিয়েছেন। তিনি মনে করছেন, রাষ্ট্রের গোপন সামরিক কৌশল ও অভ্যন্তরীণ তথ্য বাইরে ফাঁস করা অপরাধের শামিল।

বিশ্লেষকদের মতে, গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে এই ধরনের তথ্যচিত্র এবং সামরিক বাহিনীর সদস্যদের এমন বিস্ফোরক মন্তব্য ইসরাইলি প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় বইছে, অন্যদিকে ইসরাইলি কতৃপক্ষ তাদের ভেতরের তথ্য ফাঁসের উৎস উদঘাটনে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে মিডিয়ায় পাঠানো এক বিবৃতিতে সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD