সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন শিশির মনির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ

সুইডেনের স্বনামধন্য পেশাজীবী সংগঠন বাংলাদেশি প্রফেশনালস অ্যান্ড কমিউনিটি নেটওয়ার্কের (বিপিসিএন) পক্ষ থেকে মর্যাদাপূর্ণ ২০২৬ সালের অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত শনিবার জুলাই-পরবর্তী স্টকহোমে বাংলাদেশ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ড. আকতার হোসাইন এই সম্মাননা স্মারক আইনজীবীর হাতে তুলে দেন।

আইন অঙ্গনে অনন্য অবদান এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আইনজীবী শিশির মনিরকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি তার বক্তব্যে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রবাসীদের বিভিন্ন আইনি অধিকার সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এই অর্জন কেবল মোহাম্মদ শিশির মনিরের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি পুরো জাতির জন্য একটি গৌরবের বিষয় বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। বিগত দিনে দেশের নানা সংকটময় মুহূর্তে তার পেশাদার ও সাহসী ভূমিকা সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও তিনি দেশের আইনি কাঠামো শক্তিশালী করতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন বলে প্রত্যাশা করছেন দেশ ও প্রবাসের সচেতন মহল।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD