সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

লাকসাম-চট্টগ্রাম রেলপথ ডুয়েলগেজে উন্নীত হচ্ছে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজ ডবল ট্র্যাকে উন্নীত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নে রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ১৬ হাজার ৯৫৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয় ধরেছে। রেলওয়ে সূত্রে জানা যায়, লাকসাম-চট্টগ্রাম রেলপথে ট্রেনের গতি বাড়ানো এবং যাত্রার সময় কমানোর জন্য এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রী সাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এই প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। প্রকল্পটির কাজ সম্পন্ন হলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সময় উল্লেখযোগ্য হারে কমে যাবে এবং পণ্য পরিবহন ব্যবস্থায়ও গতি আসবে। বিগত দিনে বিভিন্ন সরকারের আমলে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে রেল খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হলেও, বর্তমান সময়ে এই মেগা প্রকল্পগুলো দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD