মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় অটোযাত্রী নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার আরো ছয়জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুজন (৩৮)। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সকালের দিকে যাত্রবোঝাই অটোরিকশাটি গন্তব্যস্থলে যাওয়ার সময় পিছন থেকে একটি বেপরোয়া গতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা ওই সড়কে গতিরোধক ও কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD