বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সিঙ্গাপুর যাচ্ছেন ডিপজল, চাইলেন দোয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১০:৫৬ পূর্বাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছেন। ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় চিকিৎসা করিয়ে পুরোপুরি সুস্থ হতে পারেননি। আরো উন্নত চিকিৎসার জন্য তিনি আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানা গেছে।

এ দিকে শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা। ডিপজল বলেন, চোখের সমস্যাটা আমাকে ভোগাচ্ছে। দেশে চিকিৎসা করিয়েছি। তবে আরও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই আগামী সপ্তাহের সিঙ্গাপুর যাব। আমি আমার ভক্ত, দর্শক ও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা এবং অভিনয় করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD