শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে ৫০ হাজার টন গম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৫ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার টন গম কেনার অনুমোদন পেয়েছে খাদ্য অধিদপ্তর। সিঙ্গাপুরের এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এ গম কেনা হবে। এই লটের গাড়ি কিনতে মোট ব্যয় হবে ১৬৪ কোটি ৭৪ লাখ টাকা।

এছাড়া আলাদা আরেকটি প্রস্তাবে খাদ্য অধিদপ্তরের মাধ্যমে চট্টগ্রাম সাইলোর বিএমআরইকরণ কার্যক্রম সরাসরি ক্রয় পদ্ধতিতে ভিগান ইঞ্জিনিয়ারিং এস.এ বেলজিয়ামের কাছ থেকে ৬৩ কোটি ২১ লাখ টাকায় ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD