রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সিংগাইরে ৯০ জন নবীন হাফেজ ও আলেমকে গণসংবর্ধনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৬:৫২ am

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯০ জন নবীন কোরআনে হাফেজ ও দাওরায়ে হাদিস সম্পন্ন আলেমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৪৫ জন হাফেজ ও ৪৫ আলেম রয়েছে। শনিবার (৫ এপ্রিল) বাদ মাগরিব সিংগাইর মাজলিসুল কোরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার গোবিন্দল জামটি মার্কেটে এসব হাফেজ ও আলেমদের গণসংবর্ধনা প্রদান করা হয়।

মাজলিসুল কোরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়নগঞ্জ সরকারি তোলারাম কলেজের প্রভাষক শায়েখ এমবিএম সিরাজুল ইসলাম মামুন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, জায়গীর দরবার শরীফের পীর মাওলানা দ্বীন মুহাম্মদ ও মাওলানা গোলাম নুরুল ইসলাম ফরায়েজি।

মাজলিসুল কোরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও মুফতি আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আশরাফ আলী, হেফাজতে ইসলাম সিংগাইর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাসুদউর রহমান আইয়ুবী, গোবিন্দল মুসলিমরা রাশেদিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষক মাওলানা ফরহাদ হোসেন, মাওলান মামুনুল হক ও মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ।

পরে উপজেলার ৯০ জন নবিন হাফেজ ও আলেমকে পাগড়ি ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

পাগড়ি ও উপহার সামগ্রী প্রদান শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাজলিসুল কোরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মুফতি আব্দুস শাকুর মাহমুদ কাসেমি।

এসময় সিংগাইর কেন্দ্রীয় থানা মসজিদের খতিব মুফতি মিজানুর রহমান, গোবিন্দল মুসলিমনগর রাশিদিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ক্বারি ওসমান গণী, মুফতি আবু বকর বিন আইয়ুব, মাওলানা. গিয়াস উদ্দিন ও দেলোয়ার হোসেনসহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD