শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

‎সিংগাইরে বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫ ১১:৩০ am

‎মানিকগঞ্জের সিংগাইরে ৩দিন ব্যাপী দেশের ৩২ টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার থেকে ১২ মার্চ  বুধবার পর্যন্ত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে ও পৌরসভার সহযোগীতায় পৌরসভার সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎কর্মশালায় বিষয় ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও নিরাপদ পানি কি ও কিভাবে পানি সংরক্ষণ করতে হয়, এবিষয়ে বিশদ আলোচনা করা হয়। এবং নিরাপদ স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়।

‎পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্ট স্যানিটেশন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো.নেওয়াজ শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার প্রমুখ।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩২ পৌরসভার সোস্যাল ডেভলোপম্যান্ট অফিসার মো.বাবুল আখতার ও সহকারী প্রকৌশলী এইচ এম শাহীন।

‎৩ দিন ব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন, পৌর সচিব বেগম ইরানি আক্তার, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা, আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন সরকারসহ স্থানীয় স্কুল শিক্ষক, মসজিদের ইমাম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD