সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সাংস্কৃতিক কর্মী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রতিটি বৃহত্তর স্বাধীনতার সংগ্রাম ও গণতান্ত্রিক বিপ্লবে সাংস্কৃতিক কর্মীরাই মূল সৈনিক। একটি গান বা একটি কলিও সমাজ ও রাষ্ট্রে সুনামির চেয়েও বেশি তরঙ্গ সৃষ্টি করতে সক্ষম, যা স্বৈরাচারী শক্তির ভিত কাঁপিয়ে দেয়।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের মানুষ দীর্ঘশ্বাস ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। বিগত দেড় দশকে স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে দেশের শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে সোচ্চার ছিলেন। তাদের এই অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং কার্যকর একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD