সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

সরকারি বাসা থেকে অবৈধ ভাড়াটে সরাতে মাঠে নামছে পরিদপ্তর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ

নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও সরকারি কোয়ার্টার বা বাসভবন অবৈধভাবে দখল করে রাখা এবং সেখানে সাবলেট বা ভাড়াটে রাখার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকারি আবাসন পরিদপ্তর। গত ৩১ অক্টোবরের মধ্যে যেসব সরকারি চাকরিজীবীর বরাদ্দকৃত বাসা ছাড়ার কথা ছিল, কিন্তু তাঁরা এখনো তা ছাড়েননি, তাঁদের বিরুদ্ধে এবার সরাসরি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় আবাসন পরিদপ্তরের অনেক সরকারি ফ্ল্যাট ও বাসা নিয়মবহির্ভূতভাবে অন্যদের কাছে সাবলেট দেওয়া হয়েছে কিংবা প্রকৃত বরাদ্দগ্রহীতা ছাড়া অন্য লোকজন বসবাস করছেন। এতে প্রকৃত প্রয়োজনীয় সরকারি কর্মকর্তারা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অনিয়ম রোধে পরিদপ্তরের পক্ষ থেকে একাধিক বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা খুব শীঘ্রই আকস্মিক অভিযানে নামবে।

অভিযান চলাকালে যেসব সরকারি বাসায় অবৈধ ভাড়াটে বা সাবলেট পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বরাদ্দ বাতিলপূর্বক বাসা সিলগালা করা হতে পারে। এছাড়া যাঁরা নির্ধারিত মেয়াদের পরও জবরদস্তি করে সরকারি বাসা দখল করে আছেন, তাঁদের তালিকা তৈরি করে বিভাগীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে পরিদপ্তরের দায়িত্বশীল সূত্র। সরকারের আবাসন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের জোরালো পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD