পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় এই কর্মসূচি আয়োজিত হয়।
রোববার উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এসব অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সামনের দিনে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের দমনপীড়নের মুখেও ভাঙ্গুড়ার বিএনপি নেতাকর্মীরা রাজপথে ছিলেন।
উল্লেখ্য যে, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বিরোধী মতের ওপর চলা অকথ্য নির্যাতনের কথা স্মরণ করে বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাই আজ ঐক্যবদ্ধ। অন্যদিকে, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ দেশের রাজনীতিতে যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিল, তা সাধারণ জনগণ রুখে দিয়েছে।
আরববাংলা টিভি